ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশসাগরে লঘুচাপ, টানা বৃষ্টির সম্ভাবনা

সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও সারাদেশে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি টানা কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে। এই বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ১৩ মে (বুধবার) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় (১৬ মে শনিবার) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে। এর কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, বজ্রমেঘের কারণে গতকাল রোববার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আগামীকাল মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টি বাড়তে থাকবে। এর ময়মনসিংহ, সিলেট এমনকি ঢাকা বিভাগেও বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সমকালকে বলেন, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হতে পারে দেশের উত্তর উত্তর-পূর্বাঞ্চলে। এটি কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি সম্পর্কে আরও ২৪ ঘণ্টা পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এরপরই বোঝা যাবে লঘুচাপটি শক্তিশালী হবে কিনা, কিংবা শক্তিশালী হলে উপকূলের কোথায় আঘাত হানবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular