নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
তাকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর উত্তরা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।



