ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশোক সংবাদসাবেক ব্যাংকার ও সংস্কৃতজন সুলতান আহমেদের ইন্তেকাল

সাবেক ব্যাংকার ও সংস্কৃতজন সুলতান আহমেদের ইন্তেকাল

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গণের পরিচিত মুখ সাবেক ব্যাংকার,গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক শামসুর রহমান সুলতান আহমেদ ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।সুলতান আহমেদের মৃত্যুতে গফরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।মরহুমের বড় ছেলে সৌরভ আহমেদ জানান,তিনি অনেক দিন ধরে কিডনি সমস্যায় ভোগছিলেন।মরহুমের প্রথম জানাযা গফরগাঁও কেন্দ্রীয় আযহার মসজিদে এবং দ্বিতীয় জানাযা দক্ষিণ গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাবেক ব্যাংকার ও সংস্কৃতজন সুলতান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,গফরগাঁও থিয়েটার,গফরগাঁও সাহিত্য সংসদ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular