ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসিলেটে পর্যটকের মরদেহ উদ্ধার

সিলেটে পর্যটকের মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামের নিখোঁজ পর্যটকের মরদেহ এক সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পর্যটক আবু সুফিয়ানের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সেটি নিখোঁজ সুফিয়ানের মরদেহ বলে শনাক্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সুফিয়ানের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

এর আগে, গত বুধবার বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। ঘটনার এক সপ্তাহ পর জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular