ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশেরপুরসীমান্তে ভারতীয় গরুর মাংস জব্দ

সীমান্তে ভারতীয় গরুর মাংস জব্দ

শেরপুর প্রতিনিধি:  নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে আনা ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল।

এর আগে ভোরে উপজেলার সমশ্চূড়া বাজারে পূর্বপাশে অভিযান চালিয়ে এসব গরুর মাংস জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্তে ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সমশ্চূড়া সীমান্ত অভিযান চালায়।

এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে ৪-৫ জন চোরাকারবারি পালিয়ে যায়। পরে গাড়ি ভর্তি গরুর মাংসসহ ফ্রিজিং গাড়িটি জব্দ করে হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়।

হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মাংস পরবর্তীতে বিধি মোতাবেক নিলাম করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular