ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শুক্রবার রাতে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

অভিযুক্ত তিনজনই একই উপজেলার দক্ষিণ ধুমাইটারি গ্রামের বাসিন্দা। তারা হলেন- জাহাঙ্গীর আলমের ছেলে সজিব মিয়া (২১), আনারুল ইসলামের ছেলে সোহেল রানা (২০) এবং মোহাম্মদ আলীর ছেলে নাহিদ ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। মধ্যরাতে প্রতিবেশী এক আত্মীয় পরিচয়ের সজিব মিয়া (২১) জানালার কাছে গিয়ে তাকে ডেকে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ঘরের বাইরে নিয়ে যায়। পরে নানা কৌশলে মেয়েটিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে প্রথমে সজিব ধর্ষণ করে। এরপর তার দুই বন্ধু নাহিদ ইসলাম (১৯) ও সোহেল রানা (২০) পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের দু’জন পথচারী ঘটনাস্থলে ছুটে এসে কিশোরীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে অভিযুক্তরা বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে হুমকি ও প্রলোভন দেখিয়ে চাপ প্রয়োগ করে। তবে শেষ পর্যন্ত মেয়েটি বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানায়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা-পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে এসে থানায় ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শনিবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular