ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে ৭৬ মৃত্যু

সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে ৭৬ মৃত্যু

নিউজ ডেস্ক: চলতি বছরের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা দিয়েছে ডেঙ্গু পরিস্থিতিতে। শুধু সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এটি চলতি বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জনের মৃত্যু হয়। মার্চ ছিল মৃত্যুহীন মাস। এপ্রিল ও মে মাসে যথাক্রমে ৭ ও ৩ জন মারা যান। তবে জুন থেকে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে শুরু করে—জুনে মৃত্যু ১৯ জন, জুলাইয়ে ৪১ এবং আগস্টে মৃত্যু হয় ৩৯ জনের। আর সেপ্টেম্বরে এসে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় সর্বোচ্চ ৭৬ জনে।

গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গুতে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫৬ জন রোগী।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪৭ হাজার ৩৪২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে কেবল সেপ্টেম্বরে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন। ইতিমধ্যে ৪৪ হাজার ৭৯৬ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, “সেপ্টেম্বর মাসে মৃত্যুর সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে।”

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular