ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাসোনারগাঁয় উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সোনারগাঁয় উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চলমান প্রায় ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

সোমবার (২৫ মে) দুপুরে তিনি ফাউন্ডেশন চত্বরের বিভিন্ন উন্নয়নকাজ ঘুরে দেখেন। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি। পরিদর্শনকালে তিনি অবকাঠামো উন্নয়ন, জাদুঘর সম্প্রসারণ, দর্শনার্থী সুবিধা বৃদ্ধি ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর আধুনিকায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর এই প্রথম সোনারগাঁয়ে এলাম। এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব বিভাগ, জাদুঘর, লাইব্রেরিসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে। চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতেই আমাদের এ সফর।’

 

তিনি আরও বলেন, ‘সোনারগাঁ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের অন্যতম দর্শনীয় স্থান। আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নান্দনিক উন্নয়নের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।’

নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘চলমান প্রকল্পের কাজ সম্পন্ন হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সোনারগাঁ আরও আকর্ষণীয় হয়ে উঠবে। একই সঙ্গে লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) দীপংকর ঘোষ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক পরিমল চন্দ্র বসু ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular