ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানস্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ

স্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ

প্রযুক্তিবাজারে গ্যালাক্সি বুক ৬ সিরিজের নতুন ল্যাপটপ নিয়ে এসেছে স্যামসাং। ‘গ্যালাক্সি বুক ৬ এজ’ মডেলের এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন এক্স২ এলিট প্রসেসর। এর আগে বাজারে আসা এই সিরিজের অন্য ল্যাপটপগুলোতে ইনটেল প্রসেসর ব্যবহার করা হয়েছিল।

স্যামসাং জানিয়েছে, নতুন এই ল্যাপটপের স্ন্যাপড্রাগন চিপসেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দারুণ কাজ করবে। এটি সর্বোচ্চ ৮০ টিওপিএস (টপস) এআই কর্মক্ষমতা দিতে সক্ষম। ল্যাপটপটিতে রয়েছে ১৬ ইঞ্চির থ্রি-কে ডায়নামিক অ্যামোলেড টুএক্স টাচ ডিসপ্লে। আলো প্রতিফলন প্রতিরোধী এই ডিসপ্লেতে স্বয়ংক্রিয় ব্রাইটনেস ও কনট্রাস্ট সুবিধা রয়েছে। ফলে ঘরের বাইরে এটি সহজে ব্যবহার করা যাবে। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষাসহ এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

উইন্ডোজ ১১ চালিত এই কপাইলট প্লাস ল্যাপটপে রয়েছে ডলবি অ্যাটমোস সমর্থিত চারটি স্পিকার। এর মাধ্যমে অন্য গ্যালাক্সি ডিভাইসের সঙ্গে সহজেই ফাইল ও ছবি আদান-প্রদান করা যাবে। ল্যাপটপটিতে একটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি মাইক্রোএসডি স্লট, একটি ইউএসবি ৩.২ পোর্ট এবং দুটি ইউএসবি ৪.০ স্লট রয়েছে। এ ছাড়া ব্লুটুথ ৫.৪ ও ওয়াই-ফাই ৭ প্রযুক্তি সমর্থন করবে এই ডিভাইস।

ব্যাটারির দিক থেকেও ল্যাপটপটি বেশ শক্তিশালী। স্যামসাংয়ের দাবি, একবার চার্জে এটি টানা ২২ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সুবিধা দেবে। এর সঙ্গে থাকা ৬৫ ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে মাত্র ৩০ মিনিটে ব্যাটারির ৪০ শতাংশ চার্জ করা সম্ভব।

গ্যালাক্সি বুক ৬ এজ ল্যাপটপটি মাত্র শূন্য দশমিক পাঁচ ইঞ্চি পাতলা এবং এর ওজন ৩.৪২ পাউন্ড। আপাতত এটি একটি সংস্করণেই পাওয়া যাবে, যাতে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ। প্রিমিয়াম ক্যাটাগরির এই ল্যাপটপটি কিনতে ক্রেতাদের পকেট থেকে বেশ ভালো অঙ্কের অর্থ খরচ করতে হবে। আন্তর্জাতিক বাজারে এর দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০০ মার্কিন ডলার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular