ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতস্পিকারের সঙ্গে সাক্ষাতের পর ইসির তফসিল

স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর ইসির তফসিল

নিউজ ডেস্ক: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সাংবিধানিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত শুক্রবার পদত্যাগ করেছে।

সংবিধান অনুযায়ী এই শূন্য পদে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করতে সংস্থাটির ওপর বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, খুব শিগগিরই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত, তফসিল ঘোষণাসহ নির্বাচনের সার্বিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে নির্বাচন কমিশন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular