ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানহাঙ্গেরিতে মধ্যযুগীয় প্রথম নিশ্চিত নারীর অস্ত্রসহ সমাধি আবিষ্কৃত

হাঙ্গেরিতে মধ্যযুগীয় প্রথম নিশ্চিত নারীর অস্ত্রসহ সমাধি আবিষ্কৃত

নিউজ ডেস্ক: হাঙ্গেরিতে ১০ম শতাব্দীর একটি নারীর অস্ত্রসহ সমাধি আবিষ্কার করে নতুন ইতিহাস রচনা করেছেন একদল আন্তর্জাতিক পুরাতত্ত্ববিদ। এই যুগান্তকারী আবিষ্কারটি মধ্যযুগীয় ইউরোপে নারীর ভূমিকা ও যুদ্ধক্ষেত্রে তাদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। পুরাতত্ত্ববিদের এ সমাধি SH-63 অবিস্কার।

হাঙ্গেরির সেগেড বিশ্ববিদ্যালয়ের ড. বালাজ তিহানি-এর নেতৃত্বে পরিচালিত গবেষক দলটি ব্যতিক্রমী এই নারীর সমাধি শনাক্ত করে।

SH-63 নামে পরিচিত এই নারীর দেহাবশেষ পাওয়া যায় শাররেতউদভারি-হীজোফল্ড (Sárrétudvari-Hízóföld) কবরস্থানে, যা ১০ম শতকের কার্পাথিয়ান অববাহিকার সবচেয়ে বড় কবরস্থান হিসেবে পরিচিত (মোট ২৬২টি কবর)।

আবিস্কৃত এই সমাধিতে নারীদের ঐতিহ্যবাহী গয়না ও ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যায়। আরো পাওয়া যায় একটি সম্পূর্ণ যোদ্ধার তীর-ধনুকের সরঞ্জাম, বর্ম-ভেদী তীরফলক, হরিণশিং দিয়ে তৈরি ধনুকের অংশ, লোহার তৈরি তূণীরের ভগ্নাংশ।

গবেষকরা আর্কিওলজিকাল, মানবতাত্ত্বিক ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেন যে, SH-63 একজন নারী ছিলেন এবং এই ধরনের সম্পূর্ণ অস্ত্রসজ্জাসহ নারীর কবর অতীতে কখনও পাওয়া যায়নি।-

এই গুরুত্বপূর্ণ আবিষ্কার মধ্যযুগে নারীদের সামরিক ভূমিকা, সামাজিক অবস্থান এবং লিঙ্গভিত্তিক ধারণার পুনর্মূল্যায়নের জন্য এক নতুন দিক উন্মোচন করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular