ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধহালাল সনদ নিতে ঘুষ দিতে হয়

হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়

নিউজ ডেস্ক: পণ্যের হালাল সনদ নিতে ঘুষ, কখনো সনদ প্রদানকারী সংস্থার কর্মকর্তা যাতায়াতের জন্য গাড়ি, কখনো রপ্তানির পণ্যের ওজনের ওপর টাকা দাবি করা হয়। 

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত কর্মশালায় ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। 

আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘বর্তমানে আমাদের হালাল পণ্য রপ্তানির পরিমাণ মাত্র ৮৫ কোটি ডলার। কিন্তু ২০২৫ সালে হালাল পণ্যের বৈশ্বিক চাহিদা ছিল ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার। ২০৩৪ সালে যা বেড়ে হবে ৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন বা ৯ লাখ ৪৫ হাজার কোটি ডলার। প্রতি বছর গড় প্রবৃদ্ধি ১২ শতাংশের বেশি।’

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিথি  রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন, অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহা. আমিনুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব টেস্টিং ল্যাব বাংলাদেশের সভাপতি আহাশান হাবিব, বোম্বে সুইটসের মহাব্যবস্থাপক খুরশীদ আহমাদ ফরহাদ, মোহাম্মদ হাসান আরিফ, ইজি প্রসেস ফুডের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু। 

/রাশিদুল রাশেদ/
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular