ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহোসেনপুরে গুচ্ছগ্রামে গাছের চারা বিতরণ

হোসেনপুরে গুচ্ছগ্রামে গাছের চারা বিতরণ

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গুচ্ছগ্রামের দেড় শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন ফলজ ও ভেষজ প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

এসময় উপস্থিত ছিলেন-ব্র্যাক কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক সাফরিনা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, ব্র্যাকের ব্রাঞ্চ ম্যানেজার দিলরুবা ইয়াসমিন, আনোয়ার হোসেন, আব্দুস সোহবান ফৌজদারসহ বিভিন্ন কর্মকর্তারা।

উপজেলার পিতলগঞ্জ, চরজিনারী, পুমদী ও মাধখলা গুচ্ছগামের পরিবারের মাঝে নিম, আম, লেবু গাছসহ বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিনামূল্য গাছের চারা পেয়ে গুচ্ছগ্রামের পরিবাররা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পরিবেশকে সবুজ রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও সুধীজনরা পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যেগের প্রশংসা করেছেন।
ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম-এর আওতায় পরিবেশ সংরক্ষণ

ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপণের বিকল্প নেই, এই উপলব্ধি থেকে হোসেনপুর উপজেলায় বিভিন্ন ফলজ ও ভেষজ প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রম চলছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular