ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহোসেনপুরে মাইলস্টোন স্কুলে নিহতদের জন্য বিএনপির দোয়া মাহফিল

হোসেনপুরে মাইলস্টোন স্কুলে নিহতদের জন্য বিএনপির দোয়া মাহফিল

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় ও আহতদের দ্রুত পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় হোসেনপুর উপজেলার সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করে হোসেনপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সফিকুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন এর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র এস এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবু বকর ছিদ্দিক বাক্কার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার আলম নয়ন মৃর্ধা, পৌর বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আতাহার আলী মৃর্ধা, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক নাজমুল ফয়েজ টুটুল, উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল হক নাঈম, সিদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফা সারোয়ার সুমন, জিনারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়াসহ বিএনপির দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular