ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালত২৬ কার্যদিবসের বাজেট অধিবেশনে ১০টি সরকারি বিল পাস

২৬ কার্যদিবসের বাজেট অধিবেশনে ১০টি সরকারি বিল পাস

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন বুধবার (১৫ জুলাই) শেষ হয়েছে।

গত ৭ জুন শুরু হওয়া ২৬ কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে। বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবস ধরে, যেখানে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, বাজেটের ওপর সাধারণ আলোচনা মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। আলোচনায় সরকারি দলের ২০০ জন এবং বিরোধী দলের ৯১ জন সদস্য বক্তব্য রাখেন। এছাড়া সংরক্ষিত আসনের সদস্য ও স্বতন্ত্র সদস্যরাও আলোচনায় অংশ নেন।

অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধি অনুযায়ী মোট ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ৭১(ক) বিধির আওতায় ১২৫টি দুই মিনিটের নোটিশ উত্থাপন ও আলোচনা করা হয়। কার্যপ্রণালি-বিধির ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা শেষে নিষ্পত্তি করা হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১৮টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কার্য উপদেষ্টা কমিটি একবার পুনর্গঠন করা হয়েছে।

এটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular