ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিপ্রিমিয়ার ব্যাংকের ১৬৭৮ কোটি টাকার আমানত

প্রিমিয়ার ব্যাংকের ১৬৭৮ কোটি টাকার আমানত

অর্থনীতি ডেস্ক: ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত মাত্র ৩৮ কর্মদিবসে ১হাজার ৬৭৮ কোটি ৪৮ লাখ টাকার নতুন আমানত সংগ্রহ করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

সংগৃহীত নতুন আমানতের মধ্যে রিটেইল ডিপোজিট ১ হাজার ৮৭ কোটি ৫৮ লাখ টাকা, করপোরেট ডিপোজিট ৪৮৬ কোটি ৪৬ লাখ টাকা এবং এসএমই ডিপোজিট ১০৪ কোটি ৪৪ লাখ টাকা।

এদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৬৬৫ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন করেছে।

ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘এই অর্জন আমাদের গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দায়িত্বশীল ব্যাংকিং, গ্রাহককেন্দ্রিক সেবা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে।’

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘মাত্র ৩৮ দিনে এ অসাধারণ সাফল্য আমাদের পরিকল্পনা, বাস্তবায়ন ও টিমওয়ার্কের ফল। আমরা আরও উন্নত ডিজিটাল সেবা দিয়ে প্রবৃদ্ধি অব্যাহত রাখব এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করব।’

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা ও আধুনিক ব্যাংকিং সেবার সমন্বয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে ব্যাংকের সব পর্যায়ের কর্মীরা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular