ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙতে গিয়ে স্থানীয়দের মারধরে আহত ১৫

গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙতে গিয়ে স্থানীয়দের মারধরে আহত ১৫

স্টাফ রিপোর্টার : গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গিয়ে স্থানীয়দের মারধরে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শতাধিক বিক্ষুব্ধ ছাত্র–জনতা হামলা চালায়। তারা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। তাদের মধ্যে গুরুতর আহতাবস্থায় ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত ৫ আগস্টের পর থেকে আ ক ম মোজাম্মেল হককে আর প্রকাশ্যে দেখা যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular