ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখোলা কলামআগামী জাতীয় সংসদ নির্বাচন

আগামী জাতীয় সংসদ নির্বাচন

প্রফেসর ডঃ মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী

তি দ্রুত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের চাপ রয়েছে। কিন্তু বর্তমান সরকার নির্বাচনের জন্য সময় চাচ্ছেন। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সার্বিকভাবে গ্রহণযোগ্য হয় সেটাই আমাদের মূল লক্ষ্য।

কিন্তু তার পূর্বে আমাদের কয়েকটি শর্ত সকল রাজনৈতিক দল , সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ব্যক্ত করছি।

১। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড একান্ত প্রয়োজন। ইহা সকল রাজনৈতিক দল সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

২। ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য অবাধ সুযোগ দিতে হবে এবং কোন কেন্দ্রে যদি ভোট কারচুপি , ভোট বাক্স বা ভোটকেন্দ্র দখল ইত্যাদি হয় তাহলে, সাথে সাথে ভোট গ্রহণ বন্ধ করতে হবে।

৩। দেশের প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে।

৪। নির্বাচন প্রচারের ক্ষেত্রে কারো প্রতি কোন সহিংস আচরণ করা যাবে না।

৫। নির্বাচনের ফলাফল জয় আর পরাজয় হোক তা প্রত্যেকেই সুন্দরভাবে মেনে নিতে হবে।

৬। নির্বাচন কমিশন সহ সকল রাজনৈতিক দলের দায় দায়িত্ব নিতে হবে , যাতে করে স্বল্প সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়। এই গুলো আমাদের আমজনতার দাবি।

তাই, সদাশয় সরকারের কাছে আমাদের অনুরোধ অতি দ্রুত নির্বাচন দেন।

নির্বাচনের জন্য আর কোনো চাপ নয়। সরাসরি আপনি নির্বাচনের ঘোষণা দেন এবং এই দায়-দায়িত্ব গুলি নির্বাচন কমিশন সহ সকল রাজনৈতিক দলসমূহের উপরে ন্যস্ত করেন।

তাহলে আমরা জনগণ শান্তিতে বসবাস করতে পারবো। দেশের বর্তমান অবস্থায় আমরা খুবই উদ্বিগ্ন !

আমজনতার পক্ষে-
প্রফেসর ডঃ মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular