ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদননিউক্যাসলের স্মৃতিতে গড়া সুর: ‘Whispers in Newcastle’

নিউক্যাসলের স্মৃতিতে গড়া সুর: ‘Whispers in Newcastle’

প্রতিবেদক:ইউসুফ বাবলু 

জীবন, ভালোবাসা আর স্মৃতির নীরব ভাষা— এই তিনের মিশেলে তৈরি হয়েছে এক অনন্য সুরসৃষ্টি “Whispers in Newcastle”। প্রবাস জীবনের অনুভূতি ও স্মৃতিকে সঙ্গীতে রূপ দিয়েছেন শিক্ষানুরাগী ব্যারিস্টার ও সংগীতপ্রেমী সৈকত আহমেদ আলবারী।

উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান সৈকত আলবারী। লন্ডনের ইউনিভার্সিটি অব ল’ থেকে পড়াশোনা শেষে অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন তিনি। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ থেকেই ধীরে ধীরে পিয়ানো ও গিটারের সঙ্গে গড়ে ওঠে তার নিবিড় সম্পর্ক।

যুক্তরাজ্যের স্বপ্নের শহর নিউক্যাসল আপন টাইন— বিশেষ করে টাইন নদী ও তার ঐতিহাসিক সেতুগুলোর সৌন্দর্য তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। নদীর ধীর প্রবাহ, উপকূলের বাতাস আর শহরের নিঃশব্দ আবহ যেন তার মনে তৈরি করে এক অন্যরকম সুরের জগৎ।

২০০৬ সালের অক্টোবরে নিউক্যাসলে পা রাখার পর থেকেই শহরটি তার কাছে কেবল একটি স্থান নয়, বরং এক অনুভূতির নাম হয়ে ওঠে। সেই অনুভূতির নীরবতা, নদীর ধারে হাঁটা আর একাকী সময়ের স্মৃতিগুলো ধীরে ধীরে সুরে রূপ নিতে শুরু করে।

পিয়ানো ও গিটারের মেলবন্ধনে তিনি তৈরি করেন একটি ইনস্ট্রুমেন্টাল ফিউশন, যেখানে শব্দ নেই— তবুও আছে গল্প, স্মৃতি আর আবেগের গভীরতা। সেই সৃষ্টিই আজ “Whispers in Newcastle” নামে প্রকাশিত হয়েছে।

এই সুরকর্মে আরও যুক্ত হয়েছেন শিল্পী চিশতী এম এ ইকবাল এবং রোহিত জাহান নিলয়। তাদের সম্মিলিত পরিবেশনায় তৈরি হয়েছে এক মায়াবী অ্যাম্বিয়েন্ট মিউজিক, যা ইতোমধ্যেই নতুন প্রজন্মের সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছে।

সৈকত আহমেদ আলবারীর এই প্রয়াস প্রমাণ করে— পেশা যাই হোক, শিল্পের প্রতি ভালোবাসা থাকলে তা একসময় নিজের ভাষা খুঁজে নেয়। “Whispers in Newcastle” তাই কেবল একটি সুর নয়, এটি প্রবাসের নিঃশব্দ অনুভূতি, স্মৃতি আর ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular