আন্তর্জাতিক ডেস্ক: ‘আগামী কয়েকদিন আমি ফ্রান্স ও স্লোভাকিয়ায় থাকব, যেখানে আমি দ্বিপাক্ষিক আলোচনা, বহুপাক্ষিক সম্পৃক্ততা এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব।’ নরেন্দ্র মোদী আজ ১৩ জুন, বাংলাদেশ সময় ১০:৪৮ পূর্বাহ্নে এক্স এর এক পোস্টে এ কথা জানান।
![]() |
![]() |
তিনি বলেন, এর মূল লক্ষ্য থাকবে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ জোরদার করা।
তিনি জানান, এই সফর শুরু হবে নিস-এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিশেষ করে ‘ভারত ইনোভেটস’-এর মাধ্যমে, যেখানে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ উপস্থিত থাকবেন।
তিনি বলেন, যেহেতু ভারত ও ফ্রান্স ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ’ পালন করছে, তাই ‘ভারত ইনোভেটস’ হবে একটি প্রাণবন্ত মঞ্চ, যা উদ্ভাবক, স্টার্টআপ এবং উদ্ভাবন জগতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করবে।
নরেন্দ্র মোদী বলেন, ‘নিস-এ আমি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গেও আলোচনা করব, যেখানে আমরা ভারত-ফ্রান্স বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করব।’






