ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedবিশ্বকাপ ফাইনাল নিয়ে বিতর্ক

বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিতর্ক

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের পর প্রায় ৫দিন কেটে গেছে। এখনও বিতর্কে তোলপাড় ফুটবল বিশ্ব। আর্জেন্তিনা বনাম পরিচ্ছন্নভাবে খেলা হয়েছিল, নাকি লিওনেল মেসিদের ওপর ছিল অন্য কোনও চাপ? স্পেনের বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আর্জেন্তিনা? চলছে তীব্র বাদানুবাদ। সোশ্যাল মিডিয়ায় বলাবলি হচ্ছে, সেদিন ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছিল, যা সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে। যা খুব একটা স্বাভাবিক নয় বলেই মনে করছে নেটদুনিয়া।

সবার প্রথমে আলোচনায় আসছেন লউতারো মার্তিনেজ়। টুর্নামেন্টের শুরুর দিকে হুলিয়ান আলভারেজ়ের চোট ছিল বলে প্রথম দলে খেলছিলেন মার্তিনেজ়। তবে আলভারেজ় সুস্থ হয়ে যাওয়ার পর মার্তিনেজ়কে পরিবর্ত হিসাবে খেলিয়ে মাস্টারস্ট্রোক দেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। পরিবর্ত হিসাবে নেমেই মিশর, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চাপের মুখে গোল করে মোড় ঘুরিয়ে দেন মার্তিনেজ়। অথচ ফাইনালে তাঁকে নামানোই হল না! কেন গোলের মধ্যে থাকা স্ট্রাইকারকে নামালেন না স্কালোনি।
 

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তিন পুত্র – থিয়াগো, মাতিও ও সিরোকে নিয়ে আর্জেন্তিনার প্রত্যেক ম্যাচে মাঠে থাকছিলেন। পরনে থাকছিল আর্জেন্তিনার ১০ নম্বর জার্সি। মেসির জার্সি। কিন্তু ফাইনালে কেন মেসির স্ত্রী-পুত্রদের দেখা গেল না?

আর্জেন্তিনার প্রায় কোনও ফুটবলারেরই পরিবারের সদস্যদের ফাইনালে দেখা যায়নি। এমনকী, সে দেশের যে সমস্ত প্রাক্তন ফুটবলার প্রত্যেক ম্যাচে মাঠে থাকছিলেন, গলা ফাটাচ্ছিলেন, যেমন দিয়েগো সিমিওনে, যাঁর পুত্র বিশ্বকাপে খেলছেন, তাঁদের বেশিরভাগই কেন নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ফাইনাল দেখতে এলেন না?

কারও কারও দাবি, আর্জেন্তিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিও চিকি তাপিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত চলছে। গ্রেফতারি এড়াতেই কি কোনও রফার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে?

ইংল্যান্ড ম্যাচে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বার্তা দিয়ে শাস্তির মুখে ছিল আর্জেন্তিনা ফুটবল দল। কারও কারও মতে, বড়সড় শাস্তি, এমনকী, নির্বাসনের খাঁড়াও নেমে আসতে পারত নীল-সাদা শিবিরের ওপর। জোর জল্পনা যে, ২০২৩ ও ২০৩৪ – দুটি বিশ্বকাপ থেকে নির্বাসিত করা হতে পারত আর্জেন্তিনাকে। সেটা এড়াতেই কি ফাইনাল ছেড়ে দেওয়ার রফায় রাজি হয় আর্জেন্তিনা?

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular