ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img

নিজস্ব প্রতিবেদক:  সমালোচনার মুখে পড়ে মেট্রোরেলের একক যাত্রার টিকিট ফিরছে আগের নকশায়।তবে তবে চিহ্ন রাখতে লেখা লাল করা হয়েছে।

অপরদিকে টিকিটের সংকট কাটাতে আগামী ফেব্রুয়ারি মাসে আরও ২০ হাজার টিকিট আনা হবে।এরপর মার্চে এক লাখ এবং মার্চের পর আরও এক লাখ ৯০ হাজার টিকিট আসবে।এছাড়া একক টিকিটের পাশাপাশি কাগজের কিউআরসহ মোবাইল স্ক্যানার ব্যবস্থা চালুরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

দীর্ঘদিন একক যাত্রার টিকিটের সংকট থাকার পর গত ১৯ নভেম্বর নতুন করে ২০ হাজার টিকিট আনা হয়েছে। যা এখন স্টেশনগুলোতে পাওয়া যাচ্ছে।
এর আগে ডিএমটিসিএল থেকে জানানো হয়, যাত্রীরা সঙ্গে করে দুই লাখ একক যাত্রার টিকিট নিয়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে।

এই সংকট কাটাতে নতুন করে চার লাখ ৯০ হাজার টিকিট আনার ব্যবস্থা নেয় ডিএমটিসিএল। এর মধ্যে গত নভেম্বরে নতুন নকশায় ২০ হাজার টিকিট আনা হয়। কিন্তু তা চাহিদা পূরণে যথেষ্ট নয়। তাছাড়া নতুন নকশায় জাতীয় শহীদ মিনার, স্মৃতি সৌধ, সংসদ ভবন ও শাপলা ফুলের ছবি না থাকায় তা নিয়ে সমালোচনার তৈরি হয়৷

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular