ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুড়িগ্রামমিডিয়া ফেলোশিপ বিজয়ীদের পুরস্কার প্রদান

মিডিয়া ফেলোশিপ বিজয়ীদের পুরস্কার প্রদান

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :   একশন এইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে মিডিয়া ফেলোশিপ ২০২৪ প্রদান করা হয়েছে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা উদয়াঙ্কুর সেবা সংস্থার ইয়ুথ হাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফেলোশিপ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উদয়াঙ্কুর সেবা সংস্থার চাইল্ড ম্যারেজ প্রোগ্রামের প্রজেক্ট অফিসার আব্দুল কুদ্দুস সরকার, প্রকল্প সমন্বয়কারী নুরননবী মিয়া, ইয়ুথ ফেলো মারুফ শেখ সহ উপজেলার ১১ টি ইয়ুথ গ্রুপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মিডিয়া ফেলোশিপে বিজয়ী সাংবাদিকরা হলেন দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ঢাকা নিউজ২৪.কম ও দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকারিয়া মিঞা, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ইউনূস আলী আনন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular