শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা ও দেবিগঞ্জ উপজেলায় শীর্তাতদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ । দেশের সর্ব উত্তরের সীমান্তে প্রচন্ড শীত কষ্টের জেলা পঞ্চগড়। এ জেলার মানুষ শীত মৌসুমে ক্ষুধার কষ্টের চেয়ে শীত কষ্টে বেশী কাহিল হয়ে পরে। এ সময় এদের কাছে ক্ষুধায় খাদ্য অপেক্ষা একটি শীত বস্ত্র অনেক বেশি প্রয়োজন। চলমান প্রেক্ষাপটে দেশজুড়ে সকল জেলায় সেনা ক্যাম্প স্থাপনের অংশ হিসেবে, পঞ্চগড় জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক ও সদস্যরা মানবিক হয়ে জেলার শীতার্ত অসহায় মানুষের পাশে দাড়ায়।
এ লক্ষে তাদের নিজ অর্থে প্রথম পর্যায়ে দেবীগঞ্জ ও বোদা উপজেলায় কয়েক শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করে। সোমবার (৬ জানুযারী) ২০২৫ সকাল ১১ ঘটিকায় দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন ও বোদা উপজেলার বোদা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের নিজস্ব অর্থায়নে কয়েক শতাধিক অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর এর অধিনায়ক লেঃ কর্ণেল ইউসুফ চৌধুরী।
এছাড়াও বোদা উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া এবং দেবীগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরুল কায়েস, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মকবুল হোসেন উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা জানায়, সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা আরো বেশি বাড়িয়ে তুলেছে।পঞ্চগড়ে শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।



