ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফুলবাড়ী সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ

ফুলবাড়ী সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন দূর্নীতির প্রতিবাদ জানিয়ে দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ৫ জানুয়ারি রবিবার ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অভিযোগ পত্রে স্বাক্ষর করেছে আমান আহমেদ শাওন। অভিযোগ ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কথা বলে জানাগেছে, ফুলবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে নানা রকম অনিয়ম হয়ে আসছে।

এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী সেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল দলিল লেখকের লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি ফি পরিশোধ করার পরও উক্ত অফিসের অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরারও জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করে। অতিরিক্ত ফি দাবী করায় এ সময় ছাত্রদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন তারা।

দূর্নীতির প্রমাণ সংগ্রহের পর ছাত্ররা এর প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত কর্মকর্তারা ওইদিন দুপুড়েই অফিস থেকে পালিয়ে যায বলে জানায় শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাওন, আতিকুর রহমান,সিদরাতুল সবুজ সহ আরো অনেকেই জানান, দীর্ঘদিন ধরে এই সাব রেজিস্ট্রার অফিসে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম চলে আসছিল। তারই ধারাবাহিকতায় আমরা ভুক্তভোগী সেজে দলিল লেখকের লাইসেন্স নবায়নের জন্য আসলে আমাদের কাছেও তারা নির্ধারিত ফির অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করেন। সাব রেজিস্ট্রার অফিসের সকল দূর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দূর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেই সাথে সকল সরকারি দপ্তরে জনগণ যাতে কোনরকম হয়রানি ছাড়া নির্বিঘ্নে সেবা পেতে পারে সেজন্য দূর্নীতি বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ নেয়ার দাবি জানায় তারা।

এবিষয়ে সাব-রেজিস্টার অফিসের মোহরারও জাহাঙ্গীর হোসেনকে বারবার মুঠোফোন দিলে তিনি ফোনটি কেটে দিয়ে ফোনটি বন্ধ করে রাখেন। ওই অফিসের অফিস সহকারি আয়েশা সিদ্দিকা সেলিনার সাথে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন এবং ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবে বলে ফোন কেটে দেন।

ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্টার অফিসার মাহ্ফুজুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে শোকজ করা হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাব-রেজিস্টার অফিসের অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular