ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি সচিব

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে।

আগারগাঁওয়ে কমিশন ভবনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এ ক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে কী কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি।

বেলা ১১টায় ইউএনডিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশন ভবনে। ইসির কোনো চাহিদা আছে কিনা, থাকলে কী করে সহায়তা দিতে পারবে এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে আগ্রহী ইউএনডিপি। সেই লক্ষ্যে এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে ইউএনডিপির প্রতিনিধি দল।

২০০৫ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করেছে সংস্থাটি। জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পরামর্শ, কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, জনসচেতনতা সৃষ্টিসহ নানা ধরনের সহায়তা করে থাকে।

এ বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি। টেকনিক্যাল সাপোর্টসহ সব ধরনের সহযোগিতা দিতে চায়।

২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular