ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী পালন

ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী পালন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :  গৌরীপুরে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে, রবিবার বিকেলে পৌর শহরের ইসলামাবাদ ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাগর। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল ইমরান, জহিরুল ইসলাম, মোঃ সোহেল মিয়া, সদস্য তাওহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা খাইরুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা পারভেজ, হাবুল, কাওসার, শহীদ, সাজীদ প্রমুখ।পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular