ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়শিক্ষা ক্যাডারের ২ কর্মকর্তা বরখাস্ত

শিক্ষা ক্যাডারের ২ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:  অসদাচরণের অভিযোগে শিক্ষা ক্যাডারে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গত ২৯ জানুয়ারি আলাদা প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ খবর জানা যায়। তবে সুনির্দিষ্ট কী অভিযোগে তাদের বিরুদ্ধে এ আদেশ দেয়া হয়েছে, তা জানানো হয়নি প্রজ্ঞাপনে।

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন: শিক্ষা ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও ড. মুহম্মদ মফিজুর রহমান।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী রেজাউল করিম এর আগে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ইতিহাসের প্রভাষক ছিলেন, আর ড. মুহম্মদ মফিজুর রহমান সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও ড. মুহম্মদ মফিজুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিধিমালা অনুযায়ী কর্তৃপক্ষ তাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে।

সে জন্য এই বিধিমালা অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular