ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদস্বাস্থ্যখাত সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটির প্রস্তাব হস্তান্তর

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটির প্রস্তাব হস্তান্তর

নিউজ ডেস্ক:  স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটির প্রস্তাব হস্তান্তর করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার নেতৃত্বে সংস্কার প্রস্তাব পেশ করা হয়।

মঙ্গলবার বিকেলে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাব পেশ করা হয়।

জাতীয় নাগরিক কমিটির সংস্কার প্রস্তাব হস্তান্তর শেষে ডা. তাসনিম জারা বলেন, যদি কারো জরুরি অবস্থা হয় বা টাইম ক্রিটিক্যাল অবস্থা হয়, যেমন হৃদ্‌রোগ, স্ট্রোক, তখন দ্রুততম সময়ে কীভাবে সেবা নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে চিকিৎসার স্ট্রাকচার কেমন হবে, মেকারিজম কেমন হবে, সেটা নিয়ে আমরা প্রপোজাল দিয়েছি। প্রত্যেকটা রোগীর জন্য ন্যাশনাল ইলেকট্রনিক্স হেলথ রেকর্ড তৈরি করার জন্য আমরা প্রপোজাল দিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের স্বপ্ন হচ্ছে কারো পকেটে কত টাকা আছে চিকিৎসার ক্ষেত্রে যেন বাধা না হয়। তার রোগ অনুযায়ী সে চিকিৎসা পাবেন। তার পকেটের টাকা আছে কি-না, সে কৃষক নাকি মন্ত্রী তা দেখা হবে না, তার চিকিৎসা হবে রোগ অনুযায়ী। এটা আমরা স্বপ্ন দেখি।

ডা. তাসনিম জারা বলেন, আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা গবেষণা কীভাবে বিশ্বমানের হতে পারে, কীভাবে ইনফা স্ট্রাকচার তৈরি হবে, বায়ু ব্যাংক পড়া, সে ব্যাপার আমার প্রপোজাল দিয়েছি। স্বাস্থ্য আমাদের অধিকার, সুস্বাস্থ্য না থাকলেও কীভাবে আমরা আগাবো? স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং যে প্রপোজাল দিয়েছি সেটা স্বল্প মেয়াদ এবং দীর্ঘমেয়াদি বাস্তবায়ন করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular