ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সিইসির সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিসহ বৈঠকে ১৮ দেশের রাষ্ট্রদূতরা

সিইসির সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিসহ বৈঠকে ১৮ দেশের রাষ্ট্রদূতরা

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিসহ বৈঠকে বসেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত রয়েছেন।

জানা গেছে, এরইমধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)৷

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশিদূতদের এ বৈঠকে আলোচনার কথা রয়েছে।

যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেয়া পর থেকেই জানিয়ে আসছে যে, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি।

বৈঠকের পর নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে৷

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular