নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৫ শেষ হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারী প্রেসক্লাব’র ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক এ সময় উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা. হাফিজুর রহমান। অনুষ্ঠানে জেলা পর্যায়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, হকি, অ্যাথলেটিকস ও সাইক্লিং প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সদস্য সচিব ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বিজয়ীরা অঞ্চল পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে।



