ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলের সদস্যরা দীর্ঘ একযুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন। সকাল ১০টার কিছু আগে কমিশনে আসেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব বৈঠকে উপস্থিত আছেন।

এর আগে ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল ২০১২ সালের ২ ডিসেম্বর। সে সময় নিবন্ধন বাঁচাতে দলটি গঠনতন্ত্রে সংশোধন এনে জমা দিয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular