ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতকবি সোহেল হাসান গালিব কারাগারে

কবি সোহেল হাসান গালিব কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে কারাগারে পাঠানো হয়েছে।শনিবার বিকালে এই আদেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

ধর্মীয় অবমাননার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগ গালিবকে গ্রেপ্তারের পর শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির আদালতকে লিখিতভাবে জানান, আসামি সোহেল হাসান গালিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেন। তার লেখা একটি গ্রন্থেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কবিতা ছাপা হয়েছে। আসামি কোন উদ্দেশ্যে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন, সেটি জানার জন্য তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত কবি সোহেল হাসান গালিবকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে। একই সঙ্গে তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।আদালত আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular