ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টার্গেট: সিইসি

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টার্গেট: সিইসি

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের টার্গেট করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

নির্বাচন কমিশন জোরেশোরে ভোটের প্রস্তুতি শুরু করেছে জানিয়ে ‍তিনি বলেন, ‘ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরে তফসিল দিতে হবে।’

চলতি বছরের জুনের আগে কোনো ভোটই সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন, ‘জুন মাসের মধ্যে স্থানীয় সরকারের ভোট করতে হলে ১৬ লাখ মৃত ভোটার, ৩৬ লাখ বাদ পড়া ভোটার নিয়ে নির্বাচন করতে হবে। ফলে নতুন ভোটার তালিকা ছাড়া কোনো ভোটই সম্ভব না।’

সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার করা দরকার কমিশন সেই উদ্যোগ নিচ্ছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ন্যূনতম সংস্কারের প্রস্তাব পাঠাবে সরকারের কাছে।’

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জাতি ঐক্যমত্য দাবি করে সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য আসবে বলে মনে করি। কমিশন নিজেদের গতিতে কাজ করে যাবে।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular