ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি

নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আগামী বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানা গেছে। দলটির আহ্বায়ক হিসেবে নাম শোনা যাচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের। নতুন দলের দায়িত্ব নেওয়ার আগে উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করবেন।

দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ সদস্যসচিব পদ নিয়ে আখতার হোসেনের নাম শোনা যাচ্ছে। যদিও এর আগে এ পদে একাধিক জনের নাম সামনে আসে। সব পক্ষের সমঝোতায় আখতারই এ পদে আসছেন বলে জোরেসোরে শোনা যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular