ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষামাদককে পরিহারের অঙ্গীকার শিক্ষার্থীদের

মাদককে পরিহারের অঙ্গীকার শিক্ষার্থীদের

শেরপুর প্রতিনিধি: ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী জীবন থেকে মিথ্যাবলা, মুখস্থবিদ্যা ও মাদককে পরিহার করার অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার বিদ্যালয়ের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন তারা। একই সঙ্গে সফল হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দ আলী খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এতে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাগর ও সাঈদার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, শিক্ষক রোস্তম আলী প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীর উদ্দেশে অতিথিরা বলেন, তোমরা আগামীর বিশ্ব। কথায় নয়, সততার সঙ্গে কাজ করে বাংলাদেশকে জয়ী করতে হবে। তোমাদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল ও ফুলের পাপড়ী ছিটিয়ে বরণ করে নেয় অতিথিবৃন্ধ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular