ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানালেন এনসিপি নেতারা

বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানালেন এনসিপি নেতারা

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এসময় তারা শহীদদের কবর জিয়ারত করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে রায়েরবাজার বধ্যভূমিতে এ কর্মসূচিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা।এসময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে।

এসময় নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন।

গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular