ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদেশে মবোক্রেসি করার যেন ছাড়পত্র পেয়ে গেছে উচ্ছৃঙ্খল জনতা: জি এম কাদের

দেশে মবোক্রেসি করার যেন ছাড়পত্র পেয়ে গেছে উচ্ছৃঙ্খল জনতা: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিন এই অবস্থা আরও খারাপ হচ্ছে। বিনা বাধায় মানুষকে অত্যাচার, নির্যাতন ও হেনস্তা করার যেন ছাড়পত্র পেয়ে গেছে উচ্ছৃঙ্খল জনতা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে মবোক্রেসি বা মবতন্ত্র চলছে।

রোববার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জি এম কাদের এ কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

জাপার চেয়ারম্যান বলেন, দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না। বেকারত্ব বাড়ছে। এরই মধ্যে প্রতিদিনই নিত্যপণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হচ্ছে। এ কারণেই দেশে অভুক্ত ও অর্ধভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে।

রাজনীতির নামে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটতরাজের জন্য উচ্ছৃঙ্খল জনতার অভাব হয় না জানিয়ে জি এম কাদের বলেন, সরকারঘনিষ্ঠ মহল ভাবাদর্শের এসব জনতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিচ্ছে না। অনেক ক্ষেত্রে পরোক্ষভাবে সহায়তা করছে বা সহায়তা করতে বাধ্য হচ্ছে। এই সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বাহিনী যে কাউকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর তকমা দিয়ে তার সহায়সম্পদ লুটপাট করতে পারছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular