ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসরাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি‌ : “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ইএসডিও’র সহযোগিতায় পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
 
মহড়া প্রদর্শন শেষে একই মাঠে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ। এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক বকুল মজুমদার। ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুল মোনায়েম হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, ইএসডিও সহকারী কারিগরি কর্মকর্তা অজিত বিশ্বাস প্রমুখ।
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular