ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল ভারত

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল ভারত

পঞ্চগড় প্রতিনিধি : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ অবশেষে ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে নয়টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়।
 
গত ৮ মার্চ ভোরে পঞ্চগড়ের ভিতরগড় সুইডাঙ্গা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন আল আমিন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। নিহত আল আমিনের বাড়ি পঞ্চগড় সদর  উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকায়। তিনি ওই এলাকার সুরুজ আলীর ছেলে।
 
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সূত্রে জানা যায়, নিহত আল আমিনের মরদেহ ফেরত আনার জন্য কূটনৈতিক যোগাযোগ ও পতাকা বৈঠক করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেয় বিএসএফ।
 
সীমান্তে বিজিবি বিএসএফের উপস্থিতিতে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ তেঁতুলিয়া থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। এ সময় ভারতের রাজগঞ্জ থানার ইন্সপেক্টর অনুপম মজুমদার তেঁতুলিয়া থানার এসআই নরেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন। পরে  পরিবারের পক্ষে মরদেহ গ্রহণ করে নিহতের বড় ভাই মোস্তফা কামাল। 
 
তেঁতুলিয়া থানার এস নরেশ চন্দ্র দাস জানান, মঙ্রাগলবা রাত সাড়ে নয়টার দিকে লাশ ফেরত দিলে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। জানাযা শেষে রাতেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। 
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular