ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বিএসএমএমইউ’র নাম বদল করে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’

বিএসএমএমইউ’র নাম বদল করে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে যা বিএসএমএমইউ নামেও পরিচিত, এর নাম পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

শেখ হাসিনা ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দুটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নামও পাল্টে ফেলা হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও ​​চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এই অধ্যাদেশের ​উদ্যোক্তা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এ অধ্যাদেশের মাধ্যমে বিএসএমএমইউ এর নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে প্রস্তাবিত ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ায়ও নীতিগত ও চূড়ান্ত ​​অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা-এর নাম পরিবর্তিত হয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

একই দফতরের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ​২০২৫’-​এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অধ্যাদেশের মাধ্যমে এর নাম পরিবর্তিত হয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular