ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডরাতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বই নিয়ে যাবে পরিবহনগুলো

রাতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বই নিয়ে যাবে পরিবহনগুলো

নিউজ ডেস্ক : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই ছাপানোর কাজে বেঁধে দেয়া সবশেষ সময় আজ রোববার (১৬ মার্চ)। রাতেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে পরিবহনগুলো বই নিয়ে যাবে বলে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম রিয়াজুল হাসান।

তিনি বলেন, এবারই প্রথম ২২ দিনে প্রাথমিক ও ৪২ দিনে মাধ্যমিকের বই ছাপানোর কাজ শেষ করেছে এনসিটিবি অনুমোদিত ছাপাখানাগুলো। টেন্ডার, সংশোধন, পরিমার্জনের কারণেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যপুস্তক পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। তবে আজ রাতেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে পরিবহনগুলো বই নিয়ে ছুটবে। আর মঙ্গলবারের (১৮ মার্চ) মধ্যে দেশের সব স্কুলে পৌঁছানো হবে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের আংশিক বাকি থাকা বই।

এনসিটিবির চেয়ারম্যান জানান, কিছু অসাধু ব্যবসায়ী বই বাঁধাইয়ের কাগজ মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করেছে।

পরবর্তী টেন্ডারে তুলনামূলক দুর্বল ছাপাখানার সক্ষমতা ও কর্মক্ষমতা অধিকতর যাচাইয়ের পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল ছাপাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন অধ্যাপক ড. একেএম রিয়াজুল হাসান।

সরেজমিনে রাজধানীজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ছাপাখানায় দেখা গেছে, চলছে শেষ সময়ের কাজ। এক মুহূর্ত যেন বসে থাকার সুযোগ নেই। কর্মীরা পার করছেন ব্যস্ত সময়। বিরামহীন চলছে বাকি থাকা বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular