ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতশার্শায় আওয়ামী লীগ নেতা তোতা বিমানবন্দরে গ্রেফতার

শার্শায় আওয়ামী লীগ নেতা তোতা বিমানবন্দরে গ্রেফতার

যশোর প্রতিনিধি: শার্শা ১০ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন

বিদেশে পালানোর সময় রবিবার (১৬ মার্চ) রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বরেন দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা-চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। গ্রেফতার কবির উদ্দিন তোতা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular