ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়তে পারে

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়তে পারে

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়ায় বিশ্ববাজারে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। বিশ্লেষকরা ধারণা করছেন, স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮ দশমিক শূন্য ৮ ডলারে। যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ১২ দশমিক শূন্য ৫ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ১৭ দশমিক ৬০ ডলারে বেচাকেনা হচ্ছে।

বিনিয়োগকারীরা স্বর্ণকে নির্ভরযোগ্য হেজিং টুল হিসেবে দেখছেন উল্লেখ করে রয়টার্স আরও জানায়, শুল্ক যুদ্ধের পাশাপাশি, মার্কিন ডলারের দুর্বলতাও স্বর্ণের দামের জন্য বড় সহায়ক। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বাণিজ্য উত্তেজনার কারণে নিরাপদ আশ্রয়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম রেকর্ড ১৪ বার বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে সৃষ্ট অর্থনৈতিক উদ্বেগ থেকে মুক্তি পেতে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন। এতে স্বর্ণের দাম শুক্রবার (১৪ মার্চ) প্রতি আউন্সে তিন হাজার ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়।

ম্যারেক্স বিশ্লেষক এডওয়ার্ড মেইর বলেন, ডলারের দুর্বলতা ও অব্যাহত শুল্ক অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। আর হেরিয়াস মেটালস জার্মানির একজন মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জাম্পফে বলেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য শুল্ক ও আর্থিক বাজার অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা স্থিতিশীলতা খুঁজছেন। যা তারা স্বর্ণে খুঁজে পাচ্ছেন। এতে পরিস্থিতি এখনও ইঙ্গিত দেয় যে, স্বর্ণের ঊর্ধ্বমুখী গতি এখনও শেষ হয়নি।

সোমবার (১৭ মার্চ) গাজায় ফের ইসরাইলি হামলার প্রভাবে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা আরও বাড়তে বলে জানিয়েছেন ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা। তিনি বলেন, ইসরাইলের বিমান হামলার ফলে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। যা স্বর্ণের দাম বৃদ্ধির প্রবণতা আরও বাড়িয়ে তুলতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular