ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়এবার ঈদে মিলছে লম্বা ছুটি

এবার ঈদে মিলছে লম্বা ছুটি

নিজস্ব প্রতিবদেক: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছেন। এবার ঈদের ছুটি বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। এর সঙ্গে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার দীর্ঘ ছুটি কাটাতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ হতে পারে পবিত্র ঈদুল ফিতর। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসেবে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের দুই দিন এবং পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।

ঈদের নির্ধারিত ছুটি শুরুর আগের দিন অর্থাৎ ২৮ মার্চ পড়ছে শুক্রবার। এদিন এমনিতেই সরকারি ছুটি। তাছাড়া পবিত্র শবে কদরেরও ছুটিও পড়ছে এই দিনে। এই ছুটি শুরুর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। তার পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) এক দিন অফিস খোলা থাকবে।

অন্যদিকে ঈদের ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল, বৃহস্পতিবার। তার পরের দুই দিন অর্থাৎ শুক্র এবং শনিবার আবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র ২ দিন- ২৭ মার্চ ও ৩ এপ্রিল।

সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। সেটা নিলে টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নিতে পারেন কর্মকর্তা-কর্মচারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular