ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতদুর্গাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দুর্গাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতি গ্রামে অসিত ভাদুরী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার সকালে বাড়ির সামনে বেল গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। অসিত একই এলাকার জমি পরিমাপক অজিত ভাদুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ধর্মীয় কীর্তন দেখার জন্য বাড়ি থেকে বের হয় অসিত। সেখান থেকে রাত অনুমান সাড়ে ১১ টার দিকে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন।

বুধবার সকাল ৬ টায় মা ডলি বেগম ঘর থেকে বের হয়ে দেখতে পান তার ছেলে অসিতকে ঘরের সামনে বেল গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।

পরবর্তিতে তার ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে অসিত বেঁচে আছে মর্মে গাছ থেকে নামিয়ে দুর্গাপুর হাসপাতালে নেওয়ার প্রস্ততির সময় অসিতের মৃত্যু হয়। মৃত্যুকালে বাবা, মা ও এক বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular