ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ভারত  থেকে  ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

ভারত  থেকে  ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

ভারত  থেকে  ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল নিয়ে  mv HT UNITE  জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ঢাকা, ০৩ এপ্রিল,২০২৫ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত  থেকে  ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ  চাল নিয়ে mv HT UNITE
জাহাজটি চট্টগ্রাম  বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ০৯ টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক  ৩ লাখ ০৬ হাজার ৭৬৯  মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে  রক্ষিত চালের  নমুনা পরীক্ষা ইতোমধ্যে  শেষ হয়েছে এবং চাল  খালাসের  কার্যক্রম দ্রুত  শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা নিউজ/ এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular