ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনশাহরুখ-দীপিকা আবারও জুটি

শাহরুখ-দীপিকা আবারও জুটি

বলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম শাহরুখ খান ও দীপিকা জুটি। যখনই শাহরুখ ও দীপিকা একসঙ্গে পর্দায় এসেছেন, তখন যেন এক আলাদা রসায়ন তৈরি হয়েছে। ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’– প্রতিটি সিনেমাই যেন প্রমাণ করে দেয় শাহরুখ খান ও দীপিকা জুটি কখনও পুরোনো হয় না।

এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমায় এইজুটিকে দেখা যাবে। ২০২৬ সালে মুক্তি পেতে চলা ‘কিং’ সিনেমার গল্পে রয়েছে এক নতুন মোড়, এক নতুন আবেগ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘কিং’ সিনেমায় এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দীপিকাকে দেখা যাবে । শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের ভূমিকায় তিনি অভিনয় করেছেন । এটি পূর্ণাঙ্গ প্রধান চরিত্র নযা হলেও, চরিত্রটি গল্পের কেন্দ্রবিন্দুতেই থাকবে।
নির্মাতা এবং শাহরুখ দুজনেই এ চরিত্রের জন্য দীপিকাকে চেয়েছিলেন, দীপিকাও সানন্দে রাজি হয়ে যান। এ সিনেমায় শাহরুখ অভিনয় করছেন একজন পেশাদার খুনির চরিত্রে, তার জীবনে এক কিশোরী হঠাৎই প্রবেশ করে । সুহানা খান থাকছেন এই কিশোরী চরিত্রে ।

এ সিনেমার ভিলেনের ভূমিকায় অভিষেক বচ্চনকে দেখা যাবে । যিনি একজন ভয়ংকর এবং বুদ্ধিমান প্রতিপক্ষ হিসেবে দেখা দিবে। পাশাপাশি অভিনয় করেছেন ‘মুঞ্জ্যা’খ্যাত অভয় ভার্মা। প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে ‘কিং’ বর্তমানে এবং আগামী মাসেই মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে। সব পরিকল্পনা অনুযায়ী ঘটলে সিনেমাটি ২০২৬ সালের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular