ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে কলেজ সভাপতির পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

জামালপুরে কলেজ সভাপতির পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি : জামালপুরে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি পদ থেকে নিলুফার ইয়াসমিন চৌধুরী মনিকে পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রী অভিভাবকরা জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় সদর উপজেলার দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূর্চী পালন করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পদত্যাগের পর জামালপুরে বিএনপির নেতা ও নেত্রীরা বিভিন্ন কলেজ কমিটির গভানিং বডির সভাপতি পদে নিযুক্ত হচ্ছে।

জানা যায়, দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজের সভাপতি সাবেক আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সভাপতি ছিলেন। আওয়ামীলীগ সরকার পতনের তাকে বাদ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি সভাপতি হন। এরপর থেকে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

কলেজের ছাত্র-ছাত্রীরা বলেন, সরকার পরির্বতনের পর কলেজে নিলুফার চৌধুরী মনিকে সভাপতি করা হয়েছে। আমরা তাকে কোন দিন দেখিনি, চিনিও না। তাকে কি ভাবে সভাপতি করা হলো। আমরা তার পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত তাকে বাদ না দিবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

ছাত্র-ছাত্রীদের অবরোধের কারণে প্রায় দুইঘন্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular