ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। শনিবার ভোরে জেলার কসবা উপজেলার কুটি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকের চালক জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ ও জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)।

স্থানীয়রা জানান, সকালে সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হন এবং ট্রাক চালক আকাশ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়াও এ ঘটনায় আকাশ নামে এক ট্রাক চালক কে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। দুর্ঘটনার শিকার ট্রাক ও বাসটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular